বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে অটোরিক্সার চাপায় শিশু নিহত

জগন্নাথপুরে অটোরিক্সার চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চিতলি-ফতেপুর নামক স্থানে ব্যাটালি চালিত অটোরিক্সার চাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশুর নাম তামান্না বেগম (৮)। সে ওই ইউনিয়নের ফতেপুর গ্রামের বজলু মিয়ার মেয়ে। শিশুটি স্থানীয় চিতলিয়া কওমি মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে হঠাৎ করে একটি বেপরোয়া গতিতে ছুটে আসা অটোরিকশার চালক বাহার আলী নিয়ন্তন হারিয়ে ওই শিশুর কন্যাকে প্রচণ্ডভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা এগিয়ে এলে চালক পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

শিশুর বাবার গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্রা থানার সাওতা গ্রামের। তিনি দীর্ঘদিন ধরে চিতলি ফতেপুর গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছ্ন।

জগন্নাথপুর উপজেলা স্কাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: জুবায়ের আহমদ জানান, স্বাস্হ্য কেন্দ্রে নিয়ে আসার পূর্বেই মেয়েটি মারা গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com