বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে উপকারভোগী নির্বাচন নিয়ে সভা

জগন্নাথপুরে উপকারভোগী নির্বাচন নিয়ে সভা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যাগে জগন্নাথপুর পৌর সভার উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে পৌর সভার ৫,৬ নং ওয়ার্ড বাসীর সাথে নলকূপ ও স্যানেটারী ল্যাট্রিন বিতরণ উপলক্ষে উপকারভোগী নির্বাচনের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল প্রমুখ। এর আগে পৌর সভার ৭ও ৮ নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় করে উপকারভোগী নির্বাচন করা হয়।
উল্লেখ্য, স্থানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় হতদরিদ্র লোকজনদের মধ্যে গভীর নলকূপ ও ল্যাট্রিন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com