সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

করোনা ভাইরাস রোধে জগন্নাথপুরে সচেনতামূলক সভা

করোনা ভাইরাস রোধে জগন্নাথপুরে সচেনতামূলক সভা

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোরাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রনে করনীয় সম্পর্কে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা কমিটির(প্রশাসনিক কর্মকর্তাদের) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, মেডিকেল অফিসার ডা: মহিউদ্দিন আহমদ নাজমুল। এসময় উপজেলা পরিষদের
চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো: ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন পযার্য়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে আমাদেরকে সচেতন হতে পাবে।
এই ভাইরাস প্রতিরোধে গরম পানি দিয়ে ভালো করে হাত ধুতে হবে, হাত না ধুয়ে চোখ, মুখ বা নাকে হাত দেওয়া যাবে না, হাঁচি কিংবা কাশির সময় টিস্যু ব্যবহার করতে হবে, অসুস্থ ব্যক্তির খুব কাছে না যাওয়া এবং জনসভাস্থত এড়িয়ে চলতে হবে। এসব মেলে চলতে কররোনাভাইস রোধ করা সম্ভব বলে বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com