সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে অভিনব প্রতারনা:: ৩জন গ্রেফতার

জগন্নাথপুরে অভিনব প্রতারনা:: ৩জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: উপজেলার রানীগঞ্জ বাজারে ডিজিটাল মার্কেটিং ডিসকাউন্ট অফার নামে নকল পণ্য, মিথ্যা প্রচার ও অবৈধ লটারী বিক্রির দায়ে ৩ প্রতারককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে নেত্রকোনা জেলার কালিয়াজুুরী থানার নূরপুর গ্রামের মতিউর রহমানের পুত্র ওয়াসিম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রমশ্রী গ্রামের মকছুদ আলীর পুত্র মোঃ মুখলেছ আলী (৩০), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গসুখালী গ্রামের লুলু মিয়ার পুত্র মজলু মিয়া (৪৫)। মঙ্গলবার রাতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট ইয়াসির আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ অপরাধীর স্বীকারোক্তির পর ১ মাসের সাজা প্রদান করেন। এসময় থানার এসআই রফিক আহমদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় মেম্বার ও এলাকার বহু লোক উপস্থিত ছিলেন।
সংঘবদ্ধ চক্রটি ১০০ টাকা দিয়ে স্ক্র্যার্চ কার্ড কিনে চক্রটির অফিসে যেয়ে কার্ডটি স্ক্র্যাচ করলেই পাওয়া যাবে টিভি, ফ্রিজ, স্মার্টফোন সহ বিভিন্ন আকর্ষণীয় দ্রব্য এমন লোভনীয় সব অফার প্রচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রানীগঞ্জ বাজারের পাশে ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দোকানে টিভি, ফ্রিজ, স্মার্টফোন কিছুই পাওয়া যায় নাই।
নির্বাহী ম্যাজিস্টেট ইয়াসির আরাফাত বুধবার জানান, গ্রেফতারকৃত অপরাধীরা নকল পণ্য বিক্রি, অবৈধ লটারী ও মিথ্যা প্রচার করে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সাথে প্রতারণা করে আসছিল। অপরাধ মূলক কর্মকান্ডের কারণে ২০০৯এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারা মোতাবেক ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত অপরাধীরা দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচারের মাধ্যমে এলাবাসীকে ধোকাঁ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রাপ্ত অপরাধীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com