বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

করোনা ভাইরাস: জগন্নাথপুরে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

করোনা ভাইরাস: জগন্নাথপুরে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার ::
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ আতঙ্ক বাংলাদেশেও রয়েছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশেরম মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে সকল-কে সতর্ক থাকতে হবে। এ জন্য বিদেশ থেকে আসা সকল ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যদের সরকার কর্তৃক নির্দেশিত গৃহকোয়ারেন্টাইন নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ সকলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ গৃহে অবস্থান করতে
হবে। কোনভাবেই বাড়ির বাইরে চলাফেরা করা যাবে না। অন্যথায় তাদের বিরুদ্ধে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা এবং প্রযোজ্যক্ষেত্রে অন্যান্য আইন মোতাবেক কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত তথ্য হট লাইনে জানানোর জন্য আহবান জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহফুজুল আলম মাসুম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসি অধ্যুষিত এ উপজেলার সিংহভাগ মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ইউরোপসহ বিশ্বের বিভিন্ন
দেশে বসবাস করছেন। সম্প্রতি অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য
আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর বলেন, জগন্নাথপুরে এখনও করোনাভাইরাসের কোন চিহৃ পাওয়া যায়নি। আমরা
জনসাধারণকে সচেতনতার জন্য প্রচার চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com