বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

করোনা সন্দেহ -জগন্নাথপুরে যুক্তরাজ্য ফেরত নারীর লাশ সিলেটে দাফন : পরিবারের সবাইকে কোয়ারারেন্টেনে রাখা হয়েছে

করোনা সন্দেহ -জগন্নাথপুরে যুক্তরাজ্য ফেরত নারীর লাশ সিলেটে দাফন : পরিবারের সবাইকে কোয়ারারেন্টেনে রাখা হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের অধিবাসি যুক্তরাজ্য ফেরত মহিলার (৬২) লাশ সিলেট শহরের মানিকপীর টিলায় দাফন করা হয়েছে। তিনি সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় রোববার ভোর রাতে মারা যান। এদিন দুপুরে তাকে দাফন করা হয়। এ ঘটনার পরই জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্যাট ইয়াসির আরাফাত ঐ মহিলার গ্রামের বাড়িতে যান এবং পরিবারের সকল সদস্যদের কোয়ারান্টেনে থাকার নির্দেশ প্রদান করেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্যাট ইয়াসির আরাফাত জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং তার পরিবারের লোকজনদের কোয়ারারেন্টেনে রাখার ব্যবস্থা করি।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক  জানান, ৪মার্চ যুক্তরাজ্যের ম্যানচেষ্টার থেকে দেশে আসেন ওই নারী তিনি গ্রামের বাড়িতে কয়েক দিন থেকে সিলেট শহরে শামিমাবাদ বাসায় অবস্থানকালে অসুস্থ অবস্থায় সিলেট শহরের শামসুউদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন।
জানা যায়, ২০ মার্চ ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সিলেট সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সী ওই নারী রোববার ভোররাতে মারা যান।
সোমবার বিকেলে এব্যাপারে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়ের সাথে আলাপ হলে তিনি জানান, যুক্তরাজ্য ফেরত সিলেট সদর শামসুউদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে থাকা মৃত মহিলার পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে এখনও আমাদের হাতে এসে পৌছাঁয়নি। তবে মঙ্গঁলবার আসবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com