সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের সরকারি খাস জায়গা নিয়ে পূর্ববিরোধের জের ধরে নুর উদ্দিন ও আব্দুস সোবহানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন।
আহতরা হলেন- আব্দুস সোবহান (৭০), সুজিয়া বেগম (৪০), সেলিম মিয়া (৩০), আব্দুল গফ্ফার (৩৫), নুর উদ্দিন (৩৫), সুহেল মিয়া (২৬) ও গিয়াস উদ্দিন (৩৫)। আহতদের রাতেই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত নুর উদ্দিন বলেন, বাড়ির সামনে সরকারি খাস ভূমিতে আমরা কাজ করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করেছে। এ ব্যাপারে আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

অপরদিকে আব্দুস সোবহানের ছেলে কালাম হোসেন বলেন, জায়গা চিহিৃত করে সরকারি খাস ভূমিতে কাজ করার জন্য আমরা তাদের অনুরোধ করি। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করে। এতে আমার বাবাসহ আমাদের ৪ জন গুরুতর আহত হয়েছেন।

এছাড়া ওইদিন কলকলিয়া ইউনিয়নের মজিদপুরে (ফরিদপুর) দুইপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ পৃথক দু’টি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com