বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে যুবলীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার

জগন্নাথপুরে যুবলীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুরে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যুবলীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য সামগ্রী উদ্ধার করেছে।

টিসিবির ন্যায্যমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের লগো (মোড়ক) অবৈধভাবে পরিবর্তন করে কালোবাজারে বিক্রির খবর পেয়ে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় যুবলীগ নেতা নোমান হোসেনের গোডাউন থেকে বিপুল পরিমান চিনি ও সয়াবিন তেল উদ্ধার করে। এব্যাপারে শুক্রবার বিশেষ ক্ষমতা আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, জগন্নাথপুরের পাশ্ববর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের লালাপুর গ্রামের হাজী হালিম উল্লার ছেলে স্থানীয় যুবলীগ নেতা নোমান হোসেন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর বাজারে টিসিবির পন্য মজুদ করে টিসিবির মোড়ক পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্ঠা করছিল।

এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশের উপস্থিতিতে আলীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিসিবির নিত্যপণ্যের লগো পরিবর্তন প্রমাণিত হয়। এসময় দোকানঘর থেকে কর্মচারীর স্বীকারোক্তিতে টিসিবির পুষ্টি ব্র্যান্ডের ১৯৬ বোতল (৫ লিটার) সয়াবিন তেল এবং ৫০ কেজি ওজনের ৭৩ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

অভিযানকালে নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বিশ্বজিত পাল, নবীগঞ্জ থানার ওসি আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া জানান, টিসিবির পণ্যে কালো বাজারে বিক্রি করার দায়ে অভিযুক্ত নোমান হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতি করেন।

শুক্রবার সন্ধায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত জানান, কোটিপতি ব্যবসায়ী যুবলীগ নেতা নোমান হোসেন ও স্থানীয় ডিলার আব্দুল হাদি পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয় নি।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, টিসিবির পণ্য উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com