বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে ৮ দোকানিকে অর্থদণ্ড

জগন্নাথপুরে ৮ দোকানিকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার ::
করোনাভাইরাসের কঠিন সংকটেও সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি বাজারে বেচাকেনা চলছিল। ভ্রাম্যমান আদালতের উপস্থিত টের পেয়ে মুর্হুতের মধ্যে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা। তবে ওই সময় আটটি দোকানঘর খোলা পেয়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার সৈয়দপুর বাজারে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে থানার একদল পুলিশের উপস্থিতিতে উপজেলার সৈয়দপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সৈয়দপুর বাজারের কসমেটিকস, সু’জ, কাপড়, ক্রোকারিজসহ বিভিন্ন দোকান খোলা রাখায় এবং রাশিদ শপিং কমপ্লেক্সে জনসমাগম সৃষ্টি করায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে। এবং বাহিরে থাকা মাস্কহীন লোকজনের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, বাজারের প্রায় ৯০ ভাগ দোকানপাট খোলা রেখে কেনাবেচা চলছিল। আমাদের উপস্থিতি টের পেয়েই দোকানগুলো বন্ধ করে দিয়ে পালিয়েন।এরমধ্যে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং একটি মার্কেটে জনসমাগম সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মার্কেটের মালিক এবং ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি কে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com