বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুরে একই রাতে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

জগন্নাথপুরে একই রাতে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

 

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুর পশ্চিম বাজার এলাকায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

গত শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থত পরির্দশন করেছে।

ব্যবসায়ী সুত্র জানায়, গত শুক্রবার রাতে জগন্নাথপুর পশ্চিম বাজারের জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়করেছ
অস্থায়ী অটোরিকশা স্ট্যান্ডের নিকটবর্তী নুছরাত টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন সেট, হ্যান্ড ঘড়ি, সিমকার্ডসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চেরেরা। একই সময় পাশের আরেকটি সিগারেটের দোকানঘর থেকে নগদ টাকাসহ প্রায় ৫ হাজার টাকার সিগারেট চুরি হয়েছে।

নুশরাত টেলিকমের পরিচালক জামাল আহমদ বলেন, চোরেরা দোকানের চালের টিন কেটে দোকানে ঢুকে
মোবাইল ফোন সেট, সিম কার্ড, ঘড়িসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি করে দোকানের পিছনের দরজা খুলে চলে যায়। আমার দোকানের পাশের আরেকটি দোকানেও চুরি হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থত পরির্দশন করেছে।
পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com