বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

জগন্নাথপুর পৌরসভায় করোনা আক্রান্ত ৬ জন হোম আইসোলেশনে

জগন্নাথপুর পৌরসভায় করোনা আক্রান্ত ৬ জন হোম আইসোলেশনে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন  আরো ছয়জন।তাদের কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এরমধ্যে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার দুইজন,হাসপাতাল এলাকায় একজন এবং কেশবপুর এলাকায় তিন জন।

শনিবার (১৩ জুন) সকালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, গতকাল শুক্রবার (১২ জুন) রাতে শহীদ মিনার এলাকায় দুইজন,কেশবপুর এলাকায় তিনজন ও হাসপাতাল সংলগ্ন এলাকার একজন সহ মোট ছয়জন করোনা শনাক্ত হন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এরমধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ীতে আছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com