রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু  জগন্নাথপুরের সাংবাদিকদের উদ্দেশে কয়েকটি কথা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

প্রধানমন্ত্রীর জা রওশন আরার ইন্তেকাল

প্রধানমন্ত্রীর জা রওশন আরার ইন্তেকাল

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

সোমবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলা সদরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রওশন আরা ওয়াহেদ রানী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিণী।

এ ছাড়া তিনি উপজেলার বাজিতপুর আমিনিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে অবসরগ্রহণ করেন।

আজ বিকাল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর প্রয়াতের গ্রামের বাড়ি ফতেপুরে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com