বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

জগন্নাথপুরে তরুণ ব্যবসায়ী রোকনের দাফন সম্পন্ন এলাকায় শোকের ছায়া

জগন্নাথপুরে তরুণ ব্যবসায়ী রোকনের দাফন সম্পন্ন এলাকায় শোকের ছায়া

জগন্নাথপুর নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের তরুণ  ব্যবসায়ী মেসার্স রুমি কন্সট্রাকশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রোকন (৩৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার রাত ৮টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বাবা,মা ভাই বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোকন জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপনের ছোট ভাই।মঙ্গলবার দুপুর ২টায় ইকড়ছই সিনিয়র মাদ্রাসায় জানাযার নামাজ শেষে মাদ্রাসা সংলগ্ন পঞ্চায়তি কবরস্থান তাঁকে দাফন করা হয়। তরুণ ব্যবসায়ী রোকন এলাকায় নম্র ভদ্র শান্ত স্বভাবের হিসেবে পরিচিত  ছিল।  বেশ কিছুদিন ধরে প্রাণঘাতি ক্যান্সার রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com