বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

ক্রান্তি কালের ভাবনা- ১

ক্রান্তি কালের ভাবনা- ১

সানোয়ার হাসান সুনু: আসলে এখন যেন একটা তুঘলকি কারবার চলছে। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে পুজা মন্ডপে যাবে পুজারীরা মুসলমানরা যায় কেন? আমরা ছোট কালে দেখেছি জগন্নাথপুরে হিন্দু সম্প্রাদায়ের লোক স্বাধীনভাবে আনন্দঘন পরিবেশে নিরাপদে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেছেন। না ছিল সেনা টহল,না ছিল পুলিশী পাহারা, না ছিল আনসারদের পাহারা, না ছিল কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাহারা। এখন সেনাবাহিনী পুলিশ ও আনসার দের পাহারা দিতে হয়। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অতি উৎসাহী কতিপয় নেতা কর্মীরাও পূজা মন্ডপে গিয়ে পাহারা দেওয়ার কথা শুনা যায়। আবার কেউ কেউ পুজামন্ডপের সামনে ইসলামী সংগীত পরিবেশন করার খবর ও শুনা যায়। আচ্ছা ওয়াজ মাহফিলে গিয়ে কোন হিন্দু যদি বলে গীতাপাঠ করতে সেটা কি কোন মুসলমান মেনে নিবেন? মানবেন না মানা  সম্ভব না। তাহলে আপনারা পুজায় গিয়ে কেন ইসলামী সংগীত গেয়ে পাকনামী দেখান!  মুসলমানদের মধ্যে যারা পুজায় যান আপনাদের উপস্থিতি যেন হিন্দু সম্প্রাদায়ের লোকদের জন্য বিরক্তির কারন হয়ে না দাড়াঁয় সেটাও লক্ষ্য রাখতে হবে। বিষয়টি ভেবে দেখবেন।  আর যারা মন্দির বা পুজামন্ডপ পাহারা দেওয়ার নামে ফটোশেসন করছেন এটা কি আপনারা ঠিক করছেন? সব চেয়ে ভাল হয় প্রতিটি পুজামন্ডপে ও মন্দিরে হিন্দু সম্প্রাদায়ের  মধ্যে থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবী নিয়োগের মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রাখা।  সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলদেশ। এই সম্প্রীতি সবাইকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com