বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

সাফে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সাফে দুর্দান্ত শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ::
ভুটানকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ (শুক্রবার) ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণিতে ভুটানকে ৫-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের কিশোররা। গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-৩ গোলে পরাজিত হয়েছিল ভুটান। টানা দুই হারে তাদের টিকে থাকা কঠিন হয়ে গোলো। শ্রীলঙ্কার বিপক্ষেই আগামী বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপের অপর দুই ম্যাচে ২৭শে আগস্ট নেপাল ও দুই দিন পর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবার টুর্নামেন্ট হচ্ছে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। তাই প্রতিটি দলের জন্যই অন্য দলের ম্যাচ গুরুত্বপূর্ণ। গ্রুপের সেরা দুই দল খেলবে ফাইনাল। ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ২০১১ সাল থেকে। প্রথমবার থেকেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। তখন টুর্নামেন্টটা হতো সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ নামে। প্রথম আসরেই সেমিফাইনাল খেলেছিলো লাল-সবুজরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com