শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

যুগান্তরের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

 

জগন্নাথপুর নিউজ ডটকম ডেস্ক ::

দৈনিক যুগান্তরের সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। চাঁদা না পাওয়ায় মোবাইল ফোনে তাকে এই হত্যার হুমকি দেয়া হয়। নিরাপত্তা বিবেচনায় এ বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন তিনি।

এ বিষয়ে রেজাউল করিম প্লাবন বলেন, কুড়িগ্রামের চিলমারী থেকে মাসুম বিল্লাহ নামে একজন সন্ত্রাসী দীর্ঘদিন থেকে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ গত ১১ আগস্ট চিলমারী আমার নিজ এলাকায় ত্রাণ বিতরণকালে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা পরিচয় দিয়ে ১০০টি ত্রাণের স্লিপ দাবি করে। চাঁদার স্লিপ না দেয়ায় সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায়।

তিনি আরও বলেন, এরই জের ধরে গত কয়েকদিন ধরে মাসুম বিল্লাহ ও তার সহযোগী মামুন আমার পরিবারের লোকজনদের হয়রানি করছে। বাসায় গিয়ে বিনা কারণে শাসিয়ে আসছে। এ নিয়ে মাসুম বিল্লাহ আমাকে ফোন দিয়ে বৃহস্পতিবার অকথ্যভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। চিলমারী গেলে মেরে ফেলা হবে বলেও জানায় মাসুম বিল্লাহ। নিরাপত্তার কথা বিবেচনা করে রাতেই আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনে চিলমারী শাখায় মাসুম বিল্লাহ নামে কেউ নেই দাবি করে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন বলেন, বিতর্কিত কার্যকলাপের জন্য তাকে আগেই অব্যাহতি দেয়া হয়েছে।

একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

জিডিতে প্লাবন উল্লেখ করেন, ২২ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব থেকে যুগান্তর অফিসে যাওয়ার পথে হাতিরঝিল থানার পশ্চিম হাজীপাড়া পৌঁছলে আমার ব্যবহৃত মোবাইল নম্বরে মাসুম বিল্লাহ ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেয়। আচমকা অশ্লীল গালিগালাজ ও হত্যার হুমকি পেয়ে ফোনটি কেটে দেই।

সে পুনরায় একই নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেয়, যার কল রেকর্ড আমার মোবাইল ফোনে আছে। হত্যার হুমকির কারণ জানতে চাইলে ফের গালিগালাজ করে এবং চিলমারীতে গেলে কেটে ফেলা হবে বলে পুনরায় হত্যার হুমকি দেয়।

তৃতীয়বার ফোন দিয়ে সে নিজেকে চিলমারীর ডন দাবি করে তোর ভাইকে মেরে ফেললে কী করতে পারিস দেখব বলে আবার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। মাসুম বিল্লার অব্যাহত এই হুমকিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com