শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিজয় দিবসের আলোচনায় বিএনপি নেতা মালেক খান : অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বিজয় দিবসের আলোচনায় বিএনপি নেতা মালেক খান : অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই

স্টাফ রিপোর্টার ::  মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বিএনপি নেতা বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এম. এ  মালেক খান বলেছেন, মুক্তিযুদ্ধের মূল কথা ছিল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা কিন্তু আজ বাংলাদেশে মানুষকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বিএনপিকে মিছিল মিটিং সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, খুনের মামলার আসমীরা জামিন পেলেও তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। মিথ্যা মামলা দিয়ে জেলের অন্ধকার প্রোকষ্টে বিনা চিকিৎসায় আটকে রাখা হয়েছে। এটা অন্যায় ও অন্যায্য। তিনি অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
বুধবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া শাখা বিএনপি আয়োজিত স্থানীয় মুনসুন মাশালা কমিউনিটি হলে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধা দলের সহ সভাপতি, সিলেট মুক্তিযুদ্ধ ইতিহাস পাঠাগারের সভাপতি বীর মুক্তিযুদ্ধা বিএনপি নেতা আলহাজ¦ এম এ মালেক খান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জর্জিয়া শাখা বিএনপি সভাপতি বিএনপি নেতা নাহিদুল খান সাহেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন শরীফের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ নূর ভূইয়া। সভায় আরো বক্তব্য রাখেন জর্জিয়া বিএনপির সহ সভাপতি মোঃ আলী লোদী, আজিজুল হাকিম, ফয়সাল শেখ, তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ আলী সজল, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ রাহি, আইটি সম্পাদক বেলায়াত হোসেন রতন, অর্থ সম্পাদক তুহিন খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ¦ সাকুর মিন্টু, জর্জিয়া বিএনপির উপদেষ্টা বিএনপি নেতা জসিম উদ্দিন, উপদেষ্টা ডিউক খান, সহ আইটি সম্পাদক বিএনপি নেতা সামসুর রহমান জায়গীরদার, সহ মহিলা বিষয়ক সম্পদিকা সুন্নী জাহান খান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com