বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

জগন্নাথপুরে ছুরিকাঘাতের পর গলায় শাড়ি পেঁচিয়ে স্ত্রী রুবী কে হত্যা করলো পাষন্ড স্বামী!

জগন্নাথপুরে ছুরিকাঘাতের পর গলায় শাড়ি পেঁচিয়ে স্ত্রী রুবী কে হত্যা করলো পাষন্ড স্বামী!

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে ছুরিকাঘাতের পর গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নির্মম হত্যার শিকার স্ত্রী রুবি বেগমের (৩৪) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
এঘটনায় পুলিশ ঘাতক স্বামী রূপক মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে রূপক মিয়ার স্ত্রী তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে জগন্নাথপুরের লোহারগাঁও গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল। এরআগে তারা স্থানীয় মিরপুরে থাকতো। স্বামী রূপক গত ৮দিন ধরে স্ত্রীর সন্তানদের সঙ্গে রয়েছে। এরআগে তিনি কোথাও ছিলেন নিদিষ্ট করে কোন তথ্য জানেন না স্থানীয়রা। পরিবারে অভাব অনটন নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া ঝাটি হতো। পারিবারিক দ্বন্দ্বে জের ধরে বুধবার ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘাতক স্বামী তার স্ত্রী রুবি বেগমকে ছুরি দিয়ে আঘাত করে পরে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর যুগান্তর কে বলেন, হত্যায় ব্যবহৃত চাকু ও শাড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার মূল কারণ জানতে ঘাতক স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com