মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেন৷

এর আগে গত বছরের ১৫ নভেম্বর শান্তিগঞ্জ বাজারস্থ মাঠে এক জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতুকে সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি সাদাত মান্নান অভি, আ:কাইয়ুম(সুনু মাস্টার), আসাদূর রহমান আসাদ, মো: রাশিকুল ইসলাম, আ: বাছিত সুজন, মো: তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনূর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, জামিলুর রহমান, আইন সম্পাদক এডভোকেট বশির আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চুরুখ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান শহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলদার হোসেন দিলিপ।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক দোলন রানী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাউফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লিংকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেন, মো: শহিদুল ইসলাম, হাজী সৈয়দুর রহমান, সহ- দপ্তর সম্পাদক মো: নিজাম উদ্দিন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আহমদ, কোষাধ্যক্ষ মো: রুকনুজ্জামান রুকন।

এছাড়াও কমিটিতে ৩৫ জন সদস্য ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী রয়েছেন। উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দ জানিয়ে আজ বিকেলে আনন্দমিছিল করবে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com