শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসিম আর নেই: বিভিন্ন মহলের শোক

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসিম আর নেই: বিভিন্ন মহলের শোক

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী, জগন্নাথপুর আদর্শ  সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি,আলমদিনা জামে মসজিদের প্রতিষ্টাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাশেম সুহেল ও  জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম রাজুর পিতা  সমাজসেবক আবুল হাসিম (৮৫) আর নেই। (ইন্না-লিল্লাহিি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন।)  শনিবার বেলা দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে তিন মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন। আগামীকাল রোববার বাদযোহর   বেলা ২টায় হবিবপুর – কেশবপুর ফাজিল  মাদ্রাসা মাঠে মরহুমের  জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মা- বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন স্হানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকররায় সহসভাপতি তাজউদ্দীন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্নসম্পাদক অমিত দেব, সদস্য  আলী আহমদ,জুয়েল আহমদ,উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, বর্তমান সভাপতি আব্দুল মুকিত সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ। শোক প্রকাশকারীরা মহান আল্লাহ পাকের দরবারে  মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com