শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

মিডিয়া ব্যক্তিত্ব  ইকবাল হোসেন আনা আবারো ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি

মিডিয়া ব্যক্তিত্ব  ইকবাল হোসেন আনা আবারো ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন আনা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি এই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।ইকবাল হোসেন আনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও  সুনামের সহিত দায়িত্ব পালন করেন।উল্লেখ্য, ১৯৮২ সালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালীন প্রথম সভাপতি ছিলেন ইকবাল হোসেন আনার চাচা মন্তেশ্বর আলী মহাজন। দ্বিতীয় সভাপতি ছিলেন তার মামা এখলাছুর রহমান মাস্টার।ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন ইকবাল হোসেন আনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com