মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাব সহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল

জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাব সহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শাহাদাৎ বরনকারী সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তুরাব সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায়  অবিলম্বে সিলেট সহ সারা দেশের সকল সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আমিনূর রহমান জিলু, জামাল উদ্দিন বেলাল, রেজোয়ান কোরেশি, মাসুম আহমেদ রোম্মান আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com