বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

না ফেরার দেশে সাংবাদিক ইকবাল মনসুর

না ফেরার দেশে সাংবাদিক ইকবাল মনসুর

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুর আর নেই। গত বুধবার (২ মে) সকাল সাড়ে দশটার দিকে সিলেট নগরীর কাজলশাহস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি মা ও বোনসহ অংসখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। ইকবাল মনসুর এক পরিচিত আলোকচিত্রী ছিলেন। তার ক্যামেরায় তোলা অনেক ছবি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ইকবাল মনসুরের জানাজার নামাজের নামাজ ঐ দিন বাদ আসর সিলেট নগরীর ভাতালিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ভাতালিয়া গোরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এদিকে প্রতিভাবান সাংবাদিক ইকবাল মুনসুর এর অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব এর নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহসভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু ও সহ-সম্পাদক অমিত দেব, সাংবাদিক সামিউল কবির ও সাংবাদিক আমিনুল হক শিপন, মাসুম আহমদ, রেজুয়ান কোরেশী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com