বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

মুক্তির আগেই ১৫০ কোটি আয় করলো ‘রেস থ্রি’!

মুক্তির আগেই ১৫০ কোটি আয় করলো ‘রেস থ্রি’!

অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সালমান খান ও ডেইজি শাহ
অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সালমান খান ও ডেইজি শাহ

জগন্নাথপুর নিউজ বিনোদন ডেস্ক: মুক্তির আগেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। শোনা যাচ্ছে- ছবিটির স্যাটেলাইট সত্ত্ব ১৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, ‘রেস থ্রি’র স্যাটেলাইট সত্ত্বর জন্য প্রথমে ৭৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু নির্মাতারা তাতে রাজি হননি। পরে সেটি বাড়িয়ে ১৫০ কোটি রুপিতে নেওয়া হয়। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ববি দেওল, শাকিব সেলিম ও ফ্রেডি দারুওয়ালাএ প্রসঙ্গে ছবির একটি ঘনিষ্ঠসূত্র জানান, গত বছর সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ স্যাটেলাইট সত্ত্ব থেকে আয় করেছে ৭০ কোটি রুপি। যা এর আগে বলিউডের কোনো ছবির জন্য দেওয়া হয়নি। ‘রেস থ্রি’তে সালমান খান অভিনয় করায় সেটি বাড়িয়ে দ্বিগুণ করেছেন প্রযোজক রমেশ তুরানি।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’তে সালমানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহসহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com