মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনাসদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর ফেয়ার ফেইস জগন্নাথপুর এর গৌরবময় সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  দামোধরতপী বিদ্যালয়ে শিক্ষার উন্নয়নে নতুন কমিটি কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ফেয়ার ফেইস জগন্নাথপুর এর গৌরবময় সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ফেয়ার ফেইস জগন্নাথপুর এর গৌরবময় সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিজস্বপ্রতিবেদক: ফেয়ার ফেইস জগন্নাথপুরের গৌরবময় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য ক্বারী সোহানুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য প্রধান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, আল-ইসলাহ সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী, জগন্নাথপুর যুব ফোরামের সভাপতি জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া, শিক্ষক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির চেয়ারপার্সন এম শামীম আহমেদ।আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন  ঘোষগাঁও জাগ্রত যুব সংঘের রমজান আলী, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের সভাপতি নবীর হোসাইন, জগন্নাথপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা শাহজাহান সিদ্দিকী, ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সদস্য ইমরান আহমদ জিলানী, সেইভ পিপলস্ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি নাহিদ সৈয়দ এবং খাশিলা পশ্চিমপাড়া ইসলামী সমাজকল্যাণ সংস্থার ধর্মবিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন।অনুষ্ঠানে প্রবাসী সদস্য সুলেমান হোসেন সৈকত ও রেদুয়ান আহমদ-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবকল্যাণ ও সমাজসেবায় অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সংগঠনের সদস্যবৃন্দ আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।সবশেষে হযরত মাওলানা আজমল হোসাইন জামীর পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com