বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র যোগদান

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র যোগদান

স্টাফ রিপোর্টার: দীর্ঘ দিন পদ শূন্য থাকার পর অবশেষে সুনামগঞ্জের জগন্নাথপুরে নবাগত ইউএনও যোগদান করেছেন। ঢাকা থেকে জগন্নাথপুরের নতুন ইউএনও হিসেবে মাহ্ফুজুল আলম মাসুম মঙ্গল বিকেলে যোগদান করেন। এর পূর্বে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর দায়িত্বে ছিলেন।
জগন্নাথপুরের (চলতি দায়িত্ব) থাকা দক্ষিন সুনামগঞ্জের ইউএনও শফি উল্লাহ বিকেলে নতুন ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন। এর পূর্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও (চলতি দায়িত্ব) শফি উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় নতুন ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের যোগদান উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমী সুপারভাইজার অরূপ কুমার রায়, সহকারী বিদ্যুৎ প্রকৌশলী আব্দুল আজিজ পাভেল প্রমুখ। পরে দক্ষিন সুনামগঞ্জের ইউএনও শফি উল্লাহকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৫ জুলাই জগন্নাথপুরের নিয়োজিত ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ পদোন্নতি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জগন্নাথপুর থেকে বদলি হলে পদটি শুন্য হয় পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com