বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

জগন্নাথপুরে সমাজসেবী হাজী আরব মিয়ার দাফন সম্পন্ন

জগন্নাথপুরে সমাজসেবী হাজী আরব মিয়ার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘরের সমাজসেবী
হাজী আরব মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদজুম্মা হবিবপুর-কেশবপুর আলিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নামাজে ইমামতি করেন হলিয়া পাড়া মাদ্রাসা অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ। জনাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জানাযায় বিপুল সংখ্যাক মানুষ অংশগ্রহন করেন। জনাযার পুর্বে এ্যাড: জিয়াউর রহিম শাহীনের পরিচলনায় মরহুমের কর্মজীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,পৌর মেয়র আব্দুল মনাফ,সাবেক পৌর মেয়র আক্তার হোসেন,মাওনালা আনসার উদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি আবু হুরাইরা সাদ মাষ্টার। উপজেলা আওয়ামীলীগের সাধারন সাম্পাদক রেজাউল করিম রিজু, মরহুমের বড় ছেলে নুনু মিয়া,অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, প্রবাসী ছালিক এম সোবহান,কাউন্মিলর দেলোয়ার হুসেন প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার লন্ডনের ওয়েলস এলাকায় নিজ বাসভবনে হাজী আরব মিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com