সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

এবার কলকাতায় জয়ার ‘ভূতপরী’

এবার কলকাতায় জয়ার ‘ভূতপরী’

বিনোদন ডেস্ক ::  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কলকাতার ছবিতে এখন অপরিহার্য্য হয়ে উঠেছেন। একের পর এক ছবিতে তিনি অভিনয় করার প্রস্তাব পাচ্ছেন। কিছুদিন আগেই ভারতের নির্মাতা অতনু ঘোষের নতুন ছবি ‘বিনিসুতোয়’ অভিনয় করেছেন তিনি। ছবিটি খুব শিগগিরই বাংলাদেশে দেখানো হবে। এদিকে অচিরেই সম্পূর্ণ ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে জয়াকে। এবার তিনি একটি ছবিতে হাজির হবেন ভূতপরী হিসেবে। ‘রেইনবো জেলি’র পর ফের একবার সিনেমাপ্রেমীদের জন্য অন্য স্বাদের এ ছবিটি বানাবেন পরিচালক সৌকর্য ঘোষাল। মহিলা ভূতের জীবন নিয়ে নতুন এ ছবির নাম ‘ভূতপরী’। সৌকর্য্যরে সঙ্গে এই প্রথম কাজ করছেন জয়া। জানা গেছে, একজন মহিলা যার মৃত্যু হয়েছিল ১৯৪৭ সালে। ২০১৯-এ এসে একটি ছোট্ট ছেলের সঙ্গে তার আলাপ হয়। ওই ছেলেটির সাহায্যেই মৃত্যুর কথা জানতে পারে সেই ভূতপরী। তবে এই মৃত্যুর মধ্যেই রয়েছে অন্য রহস্য। কারণ, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। এবার তার নতুন বন্ধু সেই ছোট্ট ছেলেটিই ভূতপরীকে তার খুনির কাছে পৌঁছে দেবে। এমনই রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে এগোবে সৌকর্য ঘোষালের ছবি ‘ভূতপরী’। ছবিটি প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। এই ছবিতে জয়া ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। ‘ভূতপরী’ ছবিটির পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রানাট্যও লিখেছেন সৌকর্য ঘোষাল। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অলোক মাইতি। সম্পাদনা করবেন অর্ঘ্যকমল মিত্র। ‘ভূতপরী’র কস্টিউম ডিজাইনের দায়িত্বে রয়েছেন সৌকর্য ঘোষালের স্ত্রী তথা কস্টিউম ডিজাইনার পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনা করছেন নবারুণ বোস।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com