বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: কৃষি ও কৃষি সম্পৃক্ত ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন নেয়া হবে।

আগামী ৩০ নভেম্বর নেয়া হবে ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতিতে কৃষিবিজ্ঞান বিষয়ক ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একবার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। তবে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় দু’বার অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছে। সেটা অনুযায়ী ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবে।

এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৭ এবং আলাদাভাবে কোনোটিতে জিপিএ-৩-এর নিচে পেলে আবেদন করা যাবে না। ভর্তির আবেদন ফি এক হাজার টাকা।

মোবাইল ব্যাংকিং রকেট, বিকাশ অথবা শিওর ক্যাশের মাধ্যমে ফি জমা দিতে হবে। জানতে চাইলে এই পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. আখতার হোসেন যুগান্তরকে বলেন, সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

এ লক্ষ্যে সফটওয়্যার তৈরিসহ অন্যান্য কার্যক্রম চলছে। প্রথমবারের পরীক্ষা হওয়ায় আবেদন ফি একটু বেশি বলে মনে করেন তিনি। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করছে যে ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় সেগুলো হচ্ছে : ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আসন ১১০৮টি; গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আসন ৩৩০টি; ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আসন ৭০০টি; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আসন ৪৩১টি; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আসন ৫৮৭টি; চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, আসন ২৪৫টি এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আসন ১৫০টি।

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এ ছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০০ নম্বর থাকবে। এর মধ্যে এসএসসির জন্য ৪০ এবং এইচএসসির জন্য ৬০ রাখা হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের সর্বশেষ পাঠ্যক্রমের ইংরেজি, জীববিদ্যা, রসায়ন, পদার্থ এবং গণিত বিষয় থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে।
প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষায় হবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। আগামী ৩০ নভেম্বর ১১টা থেকে ১২টা পর্যন্ত গুচ্ছভুক্ত ছয়টি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা হবে। শুধু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com