বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

দুদকে ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন মাহী

দুদকে ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন মাহী

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন মাহী বি চৌধুরী এমপি। এ বিষয়ে আগামী ২৭ বা ২৮ আগস্ট সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

রোববার প্রায় ৬ ঘণ্টা দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেছেন বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপ-পরিচালক জালাল উদ্দিন আহমেদ।

মাহী বি চৌধুরী বলেন, আমার নামে দুদকে একটি অভিযোগ এসেছে। সে অভিযোগের প্রাথমিক অনুসন্ধান করছে দুদক। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমার বক্তব্য গ্রহণ জরুরি ছিল। সে কারণে আমাকে দুদক ডেকেছে।

তার বিরুদ্ধে আসা অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র কি না, এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘কিছু লোক তো আছেই যাদের আর কোনো রাজনীতি থাকে না, যাদের কোনো রাজনৈতিক অবস্থান থাকে না, দেশের জন্য দেয়ার মতো রাজনীতিও থাকে না, শুধু ষড়যন্ত্রের ওপর নির্ভর করে সে সব রাজনীতিক টিকে থাকার চেষ্টা করেন। এটা তাদেরই ষড়যন্ত্র।’

অভিযোগ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে মাহী বলেন, এখানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের কোনো সুযোগই নেই, মানি লন্ডারিংয়ের কোনো সুযোগই নেই। বাংলাদেশের বাইরে আমার যদি কোনো আয় ও ব্যয় থাকে সেটা বাংলাদেশের বাইরে আমার বৈধ আয় থেকে।

দুদক সূত্র জানিয়েছে, রোববার মাহীর সঙ্গে তার স্ত্রী আশফাহ্ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com